আন্তর্জাতিক

ভারতে একদিনে ২ হাজার ৭৬০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দিন যত গড়াচ্ছে, করোনায় ভারতের করোনার দৈনিক সংক্রমণচিত্রও ততো গুরুতর রূপ নিচ্ছে। শনিবার ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬০ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৫০০।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যদিও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলেছে ভারত। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৫ জন, মারা গেছেন ৭৪২ জন।

যুক্তরাষ্ট্র তো বটেই, এমনকি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে ভারতের ধারেকাছে নেই তার প্রতিবেশী দেশগুলোও। শুক্রবার যেখানে ভারতের করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪৬ হাজার রোগী, সেখানে একই দিন পাকিস্তানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭০ এবং বাংলাদেশে ছিল ৩ হাজার ৬২৯ জন। নেপাল ও শ্রীলঙ্কায় শুক্রবার দৈনিক সংক্রমণ ছিল যথাক্রমে ২ হাজার ৪৪৯ এবং ৯৬৯ জন।

গত মার্চ থেকে ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও সেটি প্রায় নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করেছে ৬ এপ্রিল থেকে। এই দিনই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করা শুরু করে এবং মৃত্যুর সংখ্যাও পৌঁছায় হাজারের কাছাকাছি।
বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন।

সর্বোচ্চ দৈনিক আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরেই অবস্থান করছে উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৫৫ জন।

তবে দৈনিক মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫৭ জন, যা এখন পর্যন্ত দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ দিন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন।

এছাড়া ভারতের কর্ণাটক ও কেরালায়ও শনিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের ওপরে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা