ফক্স নিউজে যোগ দিলেন মাইক পম্পেও 
আন্তর্জাতিক

ফক্স নিউজে যোগ দিলেন মাইক পম্পেও 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘প্রদায়ক’ হিসেবে চাকরি দিয়েছে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ। গত ৮ এপ্রিল চ্যানেলটির খবরে এমন তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে ।’

এর আগে বিভিন্ন সময় অতিথি হিসেবে পম্পেওকে টেলিভিশন চ্যানেলটিতে অংশ নিতে দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেসসচিব কাইলি ম্যাকনানিকেও চাকরি দিয়েছে ফক্স নিউজ।

ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, ‘পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়েরও পরিচালকও ছিলেন তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা