ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
আফগানিস্তান

নারীদের রেস্টুরেন্টে যাওয়ায় বিধিনিষেধ!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ শুরু করে তালেবান। শিক্ষা বন্ধের পর কর্মক্ষেত্র সংকুচিত করাসহ এবার নারীদের রেস্টুরেন্টে যাওয়া নিয়েও বিধিনিষেধ আরোপ করেছে কাবুলের বর্তমান শাসকরা।

আরও পড়ুন : টাঙ্গাইলে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ

সোমবার (১০ এপ্রিল) আফগানিস্তানের হেরাথ প্রদেশে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব রেস্টুরেন্টে বাগান অথবা সবুজ উদ্যান আছে সেসব রেস্টুরেন্টে নারীরা প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

এসব জায়গায় ছেলে-মেয়েরা একত্রিত হচ্ছেন এবং মেয়েরা হিজাব পরছেন না। এমন অভিযোগের পরেই এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে তালেবান।

তবে এ নির্দেশনা শুধুমাত্র হেরাথ প্রদেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

আফগান শরিয়া আইন বাস্তবায়ন বিষয়ক মন্ত্রণালয়ের হেরাথ অধিদপ্তরের কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির ফক্স নিউজকে জানিয়েছেন, এই নিয়ম শুধুমাত্র হেরাথে কার্যকর হয়েছে। তবে সব রেস্টুরেন্টে নারীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়নি। যেসব রেস্টুরেন্টে সবুজ উদ্যান বা পার্ক আছে শুধুমাত্র সেগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এসব জায়গায় ছেলে-মেয়েরা মেলামেশা করেন।

তিনি আরও বলেন, ইসলামিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের কাছ থেকে একাধিকবার অভিযোগ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

আরও পড়ুন : সারের দাম কেজিতে বাড়লো ৫ টাকা

এ বিষরয় শরিয়া আইন বাস্তবায়ন মন্ত্রণালয়ের হেরাথ অধিদপ্তরের প্রধান আজিজুর রহমান আল মুজাহির বলেছেন, এগুলো ছিল আসলে পার্ক। তারা রেস্টুরেন্ট নাম দিয়েছে। এখানে ছেলে-মেয়ে একসাথে ছিল। এখন এসব ঠিক করা হয়েছে।

এছাড়া যেসব পার্কে ছেলে-মেয়েরা যায়, সেখানে নজরদারি চালাচ্ছেন আমাদের কর্মীরা।

খবর : ফক্স নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা