আন্তর্জাতিক

জনগণকে দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতে দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে নাগরিকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং উন। দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং প্রচণ্ড খাদ্য ঘাটতি দেখা দিতে পারে মানবাধিকার সংগঠনগুলোর এমন সতর্কতার পর তিনি এই আহ্বান জানালেন।

দলের কংগ্রেসে এক বক্তৃতায় কিম জং উন আসন্ন পরিস্থিতিকে ১৯৯০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন। ওই দুর্ভিক্ষে দক্ষিণ কোরিয়ায় আনুমানিক ৩০ লাখ মানুষ মারা যায়।

গত বৃহস্পতিবার দলের সভায় উত্তর কোরিয়ান এই কর্তৃত্ববাদী শাসক বিরল কথা বলেন। তিনি আরেকটি ‘সংগ্রামী মার্চ থেকে জনগণকে রক্ষা করতে প্রস্তুত হতে বলেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ‘সংগ্রামী মার্চ’ পরিভাষাটি ১৯৯০ সালের সালের দুর্ভিক্ষ বোঝাতে ব্যবহার করেন। ওই বছর সোভিয়েত ইউনিয়ন যথেষ্ঠ সহায়তা ছাড়াই উত্তর কোরিয়া ত্যাগ করে। এই সময় দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছিল তার সঠিক পরিসংখ্যান না পেলেও অনুমান করা হয় ৩০ লাখ মানুষ অনাহারে মারা গিয়েছিল।

কিম জং উনের এমন স্বীকারোক্তির বিষয়ে উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক কলিন জইরকো বলেন,কিমের কথা বলার এই ভাষা সম্পূর্ণ ভিন্ন এবং শক্ত। উদাহরণ হিসেবে বলা যায় গত অক্টোবর মাসে এক বক্তৃতায় তিনি যথেষ্ঠ পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন। কিন্তু গতকাল তিনি স্পষ্টভাবে নতুন ‘সংগ্রামী মার্চের’ মুখোমুখী হতে যাচ্ছেন বলে মন্তব্য করেন যা পূর্বে কখনও বলেননি। এর আগে চলতি সপ্তাহে কিম বলেন তার দেশ সর্বোচ্চ খারাপ পরিস্থিতি মোকাবেলা করছে এবং অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা