আন্তর্জাতিক

রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর কয়েক বছর পর এলিজাবেথ ইংল্যান্ডের রানি হন। এই দম্পতির চার সন্তান, আটজন নাতি-নাতনী এবং ১০ জন গ্রেট গ্রান্ডচিলড্রেন রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ বোধ করায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছিল, অসুস্থ হওয়ার পর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেয়া হয়। কয়েকদিন ধরে প্রিন্স ফিলিপ অসুস্থ; কিন্তু তার এই অসুস্থতা করোনাভাইরাস সংক্রান্ত নয় বলেও জানানো হয়েছিল ওই বিবৃতিতে

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা