জাতীয়

বরিস জনসন-এলিজাবেথকে শেখ হাসিনার চিঠি

নিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও রানি দ্বিতীয় এলিজাবেথকে পৃথক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

এক চিঠিতে প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার পক্ষ থেকে প্রিন্স ফিলিপ, এডিনবার্গের ডিউক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের সহকর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে তার ব্যক্তিগত সফর এবং বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ ও সহযোগিতার স্মৃতি এবং তার আচরণ আমাদের অনেক মানুষের হৃদয়কে স্পর্শ করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার মূল্যবান অবদানের কথাও স্মরণ করছি। কারণ আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘শোকাবহ এই মুহূর্তে, প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া করতে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তার মহিমান্বিতা রানি ও রাজ পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য দৃঢ়তা ও শক্তি কামনা করি।’

প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক জানিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে ডিউক অব এডিনবার্গের দায়িত্ব ও সম্মানের উদাহরণ এবং আপনার মহিমা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবে। প্রিন্স ফিলিপের সঙ্গে আপনার ঐতিহাসিক সফরকে আমরা স্মরণ করছি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় একটি সত্য বন্ধু এবং মিত্রকে হারিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা