আন্তর্জাতিক

জর্ডানে রাজ পরিবারের দ্বন্দ্বের খবর প্রকাশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের রাজ পরিবারের দ্বন্দ্বের খবর এখন সারা দুনিয়ার মিডিয়ায় হট আইটেম। তবে জর্ডানে সেই দ্বন্দ্বের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

আম্মানের প্রসিকিটর জেনারেল জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সকল অডিওভিজুয়াল মিডিয়া এবং সামাজিক নেটওয়ার্ক। অর্থাৎ কোনো প্রকার অডিও-ভিজুয়াল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে রাজ পরিবারের দ্বন্দ্বের কোনো খবর প্রকাশ করা যাবে না।

বিগত কয়েকদিন রাজ পরিবারের দ্বন্দ্ব সামনে আসার পর জর্ডান সরকার এই সিদ্ধান্ত নিল।

প্রসঙ্গত, সাবেক ক্রাউন প্রিন্স হামজা গত শনিবার তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন অভিযোগ করেন। অন্যদিকে, জর্ডানের উপ-প্রধানমন্ত্রী অভিযোগ করেন, প্রিন্স হামজা বিদেশিদের সহযোগে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করেছেন। যদিও সাবেক ক্রাউন প্রিন্স হামজা এই অভিযোগ অস্বীকার করেন। এরপর একেরপর এক জর্ডানের রাজপরিবারের দ্বন্দ্বের খবর সামনে আসতে থাকে।

জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জর্ডানের প্রসিকিউটর জেনারেল রাজধানী আম্মানে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সৎভাই হামজার সন্দেহজনক ষড়যন্ত্র সম্পর্কে যে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে।

এক বিবৃতিতে প্রসিকিউটর হাসান আল-আব্দাল্লাত বলেন, প্রিন্স হামজার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর তদন্ত এবং অন্য গোপনীয়তার স্বার্থে তদন্ত সংক্রান্ত সকল বিষয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল সোমবার প্রিন্স হামজা জর্ডানের শাসক বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর প্রতি আনুগত্যের অঙ্গিকার করেন।

সোমবার জর্ডানের রয়্যাল কোর্ট জানায় এক চিঠিতে প্রিন্স হামজা বলেছেন, আমি আমাকে মহিমান্বিত রাজার হাতে সমর্পণ করলাম। আমি জর্ডানের হাসেমি রাজ্যের সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। আমি মহিমান্বিত রাজা এবং তার ক্রাউন প্রিন্সের প্রতি সর্বদা সহায়তা ও সমর্থন করব।

প্রিন্স হাসান, বাদশার চাচা এবং অন্যান্য প্রিন্সের সঙ্গে সাক্ষাতের পর জর্ডানের সাবেক প্রিন্স হামজা ওই চিঠি লেখেন। জর্ডানের শাসক বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ রাজদ্বন্দ্ব মিটমাটের জন্য মধ্যস্থতায় রাজী হন।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, সবার ওপরে জন্মভূমি তথা দেশের স্বার্থ প্রাধান্য থাকবে। জর্ডান এবং দেশের জাতীয় জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা সবাই অবশ্যই রাজা এবং তার প্রচেষ্টাকে সমর্থন করব।

প্রিন্স হামজা জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স। তার সৎ ভাই দেশটির বর্তমান শাসক বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ২০০৪ সালে তার ক্রাউন প্রিন্স খেতাব কেড়ে নেন। এরপর রাজতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং কর্তৃত্ববাদীতার অভিযোগ করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে সরকার উৎখালের চেষ্টা, কী পেল আমেরিকা?

ইরানের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাতের প...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা