আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১শ জনে দাড়িয়েছে। নিখোঁজ রয়েছে অনেক মানুষ।

দুই দেশের সরকারি হিসেবের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ মৌসুমি বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রাণহানি ছাড়াও বৃষ্টির কারণে বাঁধ উপচে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরস দ্বীপ থেকে পূর্ব তিমুর পর্যস্ত মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। ইন্দোনেশিয়ায় এখনো ৪২ জন মানুষের কোনো খোঁজ মিলছে না। মৃতের সংখ্যা বাড়তে পারে শঙ্কা কর্মকর্তাদের।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে বলেছেন, ‘৫৫ জন মারা গেছেন কিন্তু এই সংখ্যাটা দ্রুত বাড়ছে এবং অবশ্যই তা আরও বাড়বে। ৪১ জনের খোঁজ মিলছে না।’

ইন্দোনেশিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘কাদা এবং চরম আবহাওয়া একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট স্তূপ উদ্ধারকারী দলের অনুসন্ধানকাজকে বাঁধাগ্রস্ত করেছে।’

এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ পূর্ব তিমুরেও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মানুষ দেশটির রাজধানী শহর দিলির বাসিন্দা বলে জানা যাচ্ছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

খুলনায় মসজিদে ফজরের পর গুলিবর্ষণ, দুই মুসল্লি আহত

খুলনার দৌলতপুর এলাকায় এক মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণের...

উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিই...

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

ফ্যামিলি কার্ড নীতিমালা: কারা বাদ পড়বেন, কঠোর যাচাই আসছে

দেশের দরিদ্র, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে লক্ষ্য করে একটি সমন্বিত সামা...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা