আন্তর্জাতিক

কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

আন্তর্জাতিক ডেস্ক : কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভিজোসা ওসমানি। দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে রোববার (৪ এপ্রিল) তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। এরপর পার্লামেন্টেই শপথ নেন তিনি। আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন এই নারী রাজনীতিক।

যুদ্ধোত্তর কসোভোর সপ্তম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় নারী নেত্রী ভিজোসা ওসমানি। ৩৮ বছর বয়সী ওসমানি দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দু’দিন ধরে নজিরবিহীন বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এছাড়া দু’টি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িক ভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সম্মুখীন হলে পদত্যাগ করেন তিনি।

২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হওয়া কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার। রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থোডক্স ১.৫।

যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্ন...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার

নব্বই দশকে রাজধানী কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী...

টানা ৯ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৯ দফায় কমানোর পর এবার স্বর্ণের দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা