১২ এপ্রিল থেকে লকডাউন থাকছে না যুক্তরাজ্যে
আন্তর্জাতিক

১২ এপ্রিল থেকে লকডাউন থাকছে না যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন তুলে নেবে যুক্তরাজ্য। সোমবার (১২ এপ্রিল) থেকে দেশটিতে রেস্টুরেন্ট, সব ধরনের দোকান, জিম এবং সেলুন খোলা থাকবে।

স্থানীয় সময় সোমবার ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনশন।

একই সঙ্গে বরিস জনশন বলেছেন, ‘কিন্তু আমাদের খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’ খবর : বিবিসি।

এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন।

যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটি নাগরিকদের জন্য করোনা সার্টিফিকেট ইস্যু করতে যাচ্ছে। এর মাধ্যমে একজন ব্যক্তি টিকা নিয়েছেন বা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বা প্রাকৃতিকভাবেই তার মাঝে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কি না, তা জানা যাবে।

তবে দেশটির অন্তত ৪০ জন সংসদ সদস্য এ সার্টিফিকেটের বিরোধিতা করে চিঠি দিয়েছেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, এখনও নিশ্চিত নয় যে ১৭ মে থেকেই আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করা যাবে। একই সঙ্গে তারা নাগরিকদের গ্রীষ্মকালীন ভ্রমণ প্যাকেজ কনফার্ম না করারও পরামর্শ দিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা