আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে জলবায়ু সম্মেলনের আমন্ত্রণ বাইডেনের

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

শেখ হাসিনা ছাড়া দক্ষিণ এশীয় নেতাদের মধ্যে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায়।

দুই দিনব্যাপী এ ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ এপ্রিল। বিশ্ববাসীর দেখার জন্য সম্মেলনটি টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে।

সম্মেলন প্রসঙ্গে হোয়াইট হাউস বলেছে, এটি আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি২৬) যাওয়ার পথে একটি প্রধান মাইলফলক হবে।

বাইডেন প্রশাসন জানিয়েছে, এপ্রিলে বিশ্বনেতাদের সম্মেলন এবং সিওপি২৬ উভয়ের মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা জোরদার করা।

বর্ধিত জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা কীভাবে ভালো বেতনের চাকরি তৈরি করবে, উদ্ভাবনী প্রযুক্তির উন্নতি ঘটাবে এবং দুর্বল দেশগুলোকে জলবায়ুর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে তার উদাহরণও তুলে ধরা হবে এই সম্মেলনে।

আমন্ত্রিত নেতাদের দেশগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কীভাবে অবদান রাখতে পারে, তার রূপরেখা দেয়ার সুযোগ হিসেবে সম্মেলনটিকে ব্যবহারের আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

বৈশ্বিক জলবায়ু ক্ষেত্রে শক্ত নেতৃত্বদানকারী, বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আরও কয়েকটি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্মেলনে ব্যবসায়িক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে হো্য়াইট হাউস। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা