আন্তর্জাতিক

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া বৃহস্পতিবার (২৫ মার্চ) সমুদ্র অভিমুখে সন্দেহজনক দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসনের প্রতি এটি হলো পিয়ংইয়ংয়ের প্রথম উস্কানিমূলক পদক্ষেপ। খবর- এএফপি।

পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার উস্কানিমূলক পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে পরীক্ষা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম বছরে একের পর এক অস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বাক-যুদ্ধে জড়িয়ে পড়েন।

এদিকে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উত্তর কোরিয়া সাউথ হামজিয়ং প্রদেশ থেকে জাপান সাগর অভিমুখে স্বল্প পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কোরিয়ার কাছে এটি পূর্ব সাগর নামে পরিচিত।

জেসিএস আরো জানায়, ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার উপর দিয়ে ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র দুটির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দ্ব্যার্থহীনভাবে ‘উত্তর কোরিয়ার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা সাংবাদিকদের জানান।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের পরীক্ষা আমাদের দেশ ও এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবেরও লঙ্ঘন।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা