আন্তর্জাতিক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আজ শুক্রবার এক টুইট বার্তায় সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে শুভেচ্ছা। অংশীদার হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আরও উন্নত নিরাপত্তা এবং সমৃদ্ধ ভবিষ্যত তথা পরবর্তী ৫০ বছর একসঙ্গে কাজ করতে চাই। এই বিশেষ দিনে, আমরাও বাংলাদেশিদের সঙ্গে সুবর্ণজয়ন্তীতে সামিল হয়েছি।

বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে যুক্ত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরমধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রমুখ।

এ ছাড়া সরাসরি ঢাকা সফর করে বাংলাদেশের এ আনন্দের সঙ্গী হয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।

আর এ আয়োজনের সঙ্গী হতে আজ ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। নরেন্দ্র মোদির এটা দ্বিতীয় ঢাকা সফর। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভারতীয় সময় সকাল পৌনে ৮টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার পথে উড্ডয়ন করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা