আন্তর্জাতিক

ভারতীয় ক্রিকেট দলে নতুন একাদশ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে'তে জিতে আত্মবিশ্বাস রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই আবহে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শুক্রবার (২৬ মার্চ) একই দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির দল।

কাঁধে চোট পাওয়া শ্রেয়স আইয়ার এই ম্যাচে খেলতে পারবেন না। তার বিকল্প মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। গত ম্যাচ ব্যাট করতে গিয়ে হাতে চোট পাওয়া রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হলে, তার পরিবর্তে কে খেলবেন, তা জানতে আগ্রহী ক্রিকেট প্রেমীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তিনি সিরিজের শেষ দুটি ম্যাচ যে খেলতে পারবেন না, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে আগামী ম্যাচে ভারতের প্রথম একাদশে সূর্যকুমার যাদবের অভিষেক প্রায় নিশ্চিত। আবির্ভাবেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে ব্যাট হাতে কামাল করেছিলেন মুম্বইকর।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাট করার সময় ডান হাতে চোট পান রোহিত শর্মা। সেই অবস্থায় বেশ কিছুক্ষণ ব্যাটিংও করেন ভারতীয় ওপেনার। তবে তার চোট যে গুরুতর, তা বোঝাই যাচ্ছে। ফলে শুক্রবারের ম্যাচে হিটম্যানের খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রোহিত একান্তই না পারলে, তার পরিবর্তে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেক্ষেত্রে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পারেন গত ম্যাচে অর্ধশতরান করা কেএল রাহুল।

কুলদীপের পরিবর্তে চাহাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের প্রথম একাদশে বাহাতি চায়নাম্যান কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অধিনায়কের আস্থার মূল্য চোকাতে পারেননি। ৯ ওভার বল করে ৬৮ রান দিয়েও উইকেট অধরা থেকে যায় কুলদীপের। দ্বিতীয় ম্যাচে তার পরিবর্তে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে ভারতের প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা