আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার পরেও এই প্রথম প্রকাশ্যে অস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। গত সপ্তাহে এই পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। আলজাজিরা।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও আলোচনার দ্বার খোলা রয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই পরীক্ষাটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। কারণ দীর্ঘদিন ধরেই তারা ধারণা করেছিলেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই অঞ্চলে তার দেশের গুরুত্ব সম্পর্কে বাইডেন প্রশাসনের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করবেন।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া কোনও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি। তারা স্বল্প-পরিসরের সম্ভবত আর্টিলারি বা ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বাইডেন প্রশাসনকে উত্তর কোরিয়া বোঝাতে চেয়েছে যে, তারা গুরুতর সীমা লঙ্ঘন করেনি এবং এটি পিয়ংইয়ংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার আগ্রহের বিষয়ে বাধা হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা