আন্তর্জাতিক

পাকিস্তান দিবসে ইমরান খানকে মোদীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, শান্তির জন্য ভারতকেই প্রথম এগিয়ে আসতে হবে। সে পথ ধরে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্পর্ক উন্নয়নের বার্তা দিলেন।

উরিতে সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামায় বিস্ফোরণ, বালাকোটে এয়ার স্ট্রাইক ইত্যাদির পর ভারত-পাক সম্পর্ক ছিল তলানিতে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শৈত্যলতা নেমে আসে।

মঙ্গলবার (২৩ মার্চ ) দীর্ঘ সেই শীতলতা ভঙ্গ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ২২ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস ছিল। সেই উপলক্ষে ইমরানকে চিঠি পাঠিয়েছেন মোদী।

তাতে তিনি লিখেছেন, “পাকিস্তানের জাতীয় দিবসে দেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত। তবে সন্ত্রাস ও বৈরীতা কাটিয়ে এ জন্য পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি।”

করোনা মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। আপাতত দর্শনে কেবল কয়েক লাইনের এই চিঠিকেই কূটনৈতিক ভাবে অতিশয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা অটুট রাখতে ভারত-পাকিস্তান সুষ্ঠু দ্বিপাক্ষিক সম্পর্ক জরুরি বলেই তাদের মত।

সেই পথে অতীতে অটলবিহারী বাজপেয়ী এগোনোর চেষ্টা করেছিলেন। সেই পথ ধরেই হাঁটতে চেয়েছিলেন মনমোহন সিংহও। বাজপেয়ী যেমন লাহোরে বাসযাত্রার মাধ্যমে দু’দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন।

তেমন মনমোহন সিংহ এক ধাপ এগিয়ে বলেছিলেন, সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হোক। ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে বাণিজ্য চালু হোক। কারণ, আগামী দিনে দুই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা স্থাপনে ভূমিকা রাখবে। সূত্র : এনডিটিভি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা