আন্তর্জাতিক

বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিস্টোন এক্সএল পাইপলাইনের অনুমতি বাতিল করায় এই মামলা দায়ের করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। খবর রয়টকার্সের।

মামলায় বলা হয়, মার্কিন কংগ্রেস যে জ্বালানি নীতি তৈরি করেছে তা পরিবর্তন করার একতরফা অধিকার বাইডেনের নেই।

বাইডেন অফিসে দায়িত্ব নেয়ার পরপরই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিতর্কিত পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত। কানাডার আলবার্টা থেকে কিস্টোন এক্সএল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৮ লাখ ৩০ হাজার অপরিশোধিত তেল পরিবহন করা হত।

মার্কিন সিনেটের জ্বালানি বিষয়ক কমিটির প্রধান জো ম্যানচিন গত মাসে এই পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প কর্মসংস্থান তৈরি করছে এবং ট্রাক ও ট্রেনের মাধ্যমে তেল পরিবহণ করার চেয়ে এটি নিরাপদ।

বুধবার কেন প্যাক্সটন ও মন্টানার অ্যাটর্নি জেনারেল অস্টিন নুডসেন টেক্সাসের ফেডারেল জেলা আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় আরও যেসব অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বাদী হিসেবে রয়েছেন সেগুলো হল- অ্যালাবামা, আরকানসাস, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহামা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, ইউটাহ ও ওয়াইওমিং।

মামলার বিবৃতিতে বলা হয়, ‘নির্বাহী আদেশের মাধ্যমে একতরফাভাবে কিস্টোন এক্সএলের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর পরিপন্থী, যা অনুমোদনের সময় অঙ্গরাজ্যগুলো সম্মত হয়েছিল।’

হোয়াইট হাউস থেকে এ মামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা