আন্তর্জাতিক

পাত্রী খুঁজে না পেয়ে থানায় অভিযোগ 

সান নিউজ ডেস্ক : বিয়ে করতে গেলে উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া খুবই মুশকিল। হয় পাত্রীর উপযুক্ত পাত্র পাওয়া যায় না, না হয় পাত্রের উপযুক্ত পাত্রী পাওয়া যায় না এমনটা তো অনেক শুনেছেন। তবে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে অভিযোগ করতে শুনেছেন কি? কি শুনে অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।

জানা যায়, ভারতের উত্তরপ্রদেশে পুলিশের কাছে পাত্রী খুঁজে দেয়ার আবেদন জানিয়েছেন ২৬ বছর বয়সী এক যুবক। নাম তার আজিম। গত পাঁচ বছর ধরেই পরিবারের লোকজন আজিমের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু তাতে সাফল্য মেলেনি। তাই এবার নিজেই থানায় হাজির হয়েছেন। তার দাবি, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজার দায়িত্ব নিতে হবে পুলিশকেই!

আজিম জানান, তিনি বেকার নয়। রাজ্যের শামলি জেলার কাইরানা শহরে প্রসাধনীর দোকান আছে তার। কিন্তু তারপরও পাত্রী মিলছে না। আজিমের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার দৈহিক উচ্চতা। আজিম মাত্র ২ ফুট লম্বা। আর এই লম্বার কারণেই বিয়ের পাত্রী পাচ্ছেন না বলে দাবি তার পরিবারের। জানা গেছে, ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আজিম। বহুদিন ধরেই পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। কিন্তু পাত্রী পাচ্ছেন না। আর এই কারণে আজিমের বিয়েও হয় না।

উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা সৎপাল সিং জানান, ওই যুবক আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন পাত্রী খুঁজে দেয়ার জন্য। জানি না আমরা এক্ষেত্রে কী করতে পারি? কোনো যুগলের মধ্যে সমস্যা হলে তা মেটাতে সাহায্য করতে পারি আমরা। তবে কাউকে বিয়ের পাত্রী খুঁজে দেয়া আমাদের কাজ নয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা