আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের সঙ্গে মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিলাবেরি এলাকায় চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

ওই চারটি গাড়িতে করে লোকজন একটি মার্কেট থেকে বাড়ি ফিরছিল। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু'টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি।

চারটি গাড়িতে করে সাপ্তাহিক বাজার সেরে বানিবানগৌ মার্কেট থেকে চিনেদোগার এবং দারে-দায়ে গ্রামের দিকে যাচ্ছিল লোকজন। সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু'টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু'টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা