আন্তর্জাতিক

মস্কোতে শান্তি আলোচনায় অংশ নেবে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানদের সিনিয়র সদস্যরা যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন। সোমবার জঙ্গি গ্রুপটি একথা জানিয়েছে। খবর-এএফপি।

আফগানিস্তানে দুই দশকের সামরিক উপস্থিতির অবসানের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মে’র সময় সীমার প্রাক্কালে রাশিয়ার আমন্ত্রণে উভয় পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার (১৫ মার্চ) জানায়, আফগানিস্তানে নিযুক্ত ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ মস্কোতে ওই বৈঠকে যোগ দেবেন। আফগান শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত এবং সহযোগিতা করার ব্যাপারে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলোচনায় অংশ নিচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী মুখপাত্র জলিনা পোর্টার সাংবাদিকদের বলেন, আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনে বৃহস্পতিবারের আলোচনা হবে অন্যান্য সকল আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অনুপূরক।

মার্কিন সৈন্যদের দেশ ত্যাগে বাধ্য করতে তালেবানরা তাদেরকে আবারো শক্তিশালী করার আশংকার প্রেক্ষাপটে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার এবং শান্তি চুক্তি প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করতে যুক্তরাষ্ট্র আফগান নেতৃত্বকে উৎসাহিত করে।
কাতারে তালেবান দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘তালেবান কো-ফাউন্ডার মোল্লা বরাদার আখন্দের নেতৃত্বে আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোতে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেবেন।’

রাশিয়ার সাথে উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এ আলোচনায় বসতে যাওয়ায় মস্কোর ভূমিকাকে স্বাগত জানিয়েছে। তারা কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অপর প্রতিপক্ষ দেশ চীনের সাথেও আলোচনা করে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা