আন্তর্জাতিক

তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি মারা গেছেন। বুধবার (১৭ মার্চ) দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ সংবাদ জানিয়েছেন। খবর- আল জাজিরার।

দীর্ঘ এক সপ্তাহ ধরে রাষ্ট্রপতি জন মাগুফুলির শারীরিক অবস্থা সম্পর্কে ধোঁয়াশার পর মৃত্যুর খবর দেশটির টেলিভিশনে জানালেন ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান। তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের সমস্যার কারণে দেশটির দারুস সালাম শহরের হাসপাতালে মাগুফুলির মৃত্যু হয়েছে। গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

সামিয়া হাসান বলেন, গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে অসুস্থ বোধ করলে ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন।

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ২০১৫ সালে জন মাগুফুলি প্রথমবার ক্ষমতায় আসেন। সেসময় তিনি দেশটিতে অবকাঠামোগত উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয় বার জয় লাভ করেন। তার দলের বিরুদ্ধে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ রয়েছে।

করোনা সংক্রমণের পর জন মাগুফুলি এর ভয়াবহতাকে পাত্তা না দিয়ে জনগণকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন। সেসময় তিনি শ্বাস ভরে ফুটানো পানির বাষ্প গ্রহণ করতে বলেন এবং স্থানীয় টোটকার সাহায্যে করোনা থেকে বাঁচার পরামর্শ দেন। লকডাউন এবং মাস্ক পরারও কোনো প্রয়োজন নেই বলেন তিনি।

২০২০ সালের এপ্রিলে তানজানিয়া করোনা সংক্রমণের হিসেব প্রকাশ বন্ধ করে দেয়। জুনে ঐশ্বরিক হস্তক্ষেপে তানজানিয়া করোনামুক্ত হয়েছে বলে দাবি করেন মাগুফুলি। তবে আধা-স্বায়ত্তশাসিত জানজিবারের ভাইস প্রেসিডেন্ট করোনায় মারা গেলে যখন মাগুফুলি জনসম্মুখে আসেন তখন সংক্রমণ বাড়ছে বলে মেনে নেন।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি মাগুফুলি সর্বশেষ জনসম্মুখে আসেন। সেসময় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি অসুস্থ এবং সম্ভবত আর সুস্থ হবেন না। তবে সরকারের উচ্চ মহল থেকে মাগুফুলির অসুস্থতার বিষয়টি অস্বীকার করা হয়। করোনার কারণে হওয়া অজ্ঞাত অনেক মৃত্যুর জন্য মাগুফুলির করোনাকে পাত্তা না দেওয়ার বিষয়টি দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা