আন্তর্জাতিক

মিয়ানমারে আরও দুই বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে সোমবার (৮ মার্চ) আরও দুই জন নিহত হয়েছেন। গণবিক্ষোভের অংশ হিসেবে দেশটির প্রধান শহর ইয়াংগুনে দোকান, কারখানা ও ব্যাংক বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সংবাদে বলা হয়েছে, ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মিতকিনার রাস্তায় দুই জন পড়ে রয়েছেন।

মরদেহ দুটি সরাতে সহযোগিতা করেছেন এমন এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থাটিকে বলেছেন, মাথায় গুলি লাগায় দুই বিক্ষোভকারী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়াও, আরও তিন জন আহত হয়েছেন।

২০ বছর বয়সী এই প্রত্যক্ষদর্শী জানান, তিনিসহ আরও বেশ কয়েকজন রাস্তা থেকে বিক্ষোভকারীদের মরদেহ সরিয়েছেন। দুইজনকে মাথায় গুলি করা হয় এবং তারা ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া পুলিশের গুলিতে আরও তিনজন আহত হয়েছে।

গত মাসের ১ তারিখে বেসামরিক সরকারকে সরিয়ে দেশের ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। তার কয়েকদিন পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে মাঠে নামে দেশটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে দেশটিতে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে।

ইয়াঙ্গুনের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শহরের সামান্য কিছু চায়ের দোকান খোলা আছে। বড় বড় শপিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন কারখানায় কোনো কাজ হচ্ছে না। সোমবার এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, তারা আগের দিন ৪১ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা