আন্তর্জাতিক

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমা প্রদেশে রোববার (৭ মার্চ) দুটি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়। খবর- এএফপি।

আল-ইকবারিয়া চ্যানেল জানায়, সালামিয়াহ নগরীর কাছে সন্ত্রাসী গ্রুপের পেতে রাখা এ দুটি স্থলমাইনের বিস্ফোরণে কমপক্ষে আরো তিনজন আহত হয়েছেন।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, নিহত সকলেই বেসামরিক নাগরিক। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, নিহতরা ছত্রাক চাষি বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ জানায়, সিরিয়ার সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় এক কোটিরও বেশি মানুষ বসবাস করে।

গত জানুয়ারিতে অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স ওয়াচডগের হিসাব অনুযায়ী, সিরিয়া বিভিন্ন অস্ত্রের বিস্ফোরণে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৬৫ শতাংশ ঘটে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এবং স্থলমাইন বিস্ফোরণে ৫ শতাংশের মৃত্যু হয়।

সিরিয়ায় এক দশক আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা