আন্তর্জাতিক

করোনার নতুন স্ট্রেইনে কুয়েতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে করোনার নতুন স্ট্রেইনের প্রকোপ বেড়ে যাওয়ার দেশটিতে আবারও কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় রোববার (৭ মার্চ) থেকে পরবর্তী এক মাস প্রতিদিন ১২ ঘণ্টা করে কারফিউ জারি থাকবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। গত বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা মহামারি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশ হয়। সংবাদে উল্লেখ করা হয়, ৭ মার্চ থেকে পরবর্তী এক মাসের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

উল্লেখ্য, কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭১৬ জন এবং মারা গেছে ৮ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৮৪ হাজার মানুষ। আইসিইউতে রয়েছে ১৬৭ জন। দেশেটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ১০৫ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা