আন্তর্জাতিক

‘করোনায় আফ্রিকার নারীদের মৃত্যুহার কম’

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষের তুলনায় আফ্রিকার নারীদের কোভিড-১৯ এ মারা যাওয়ার আশঙ্কা কম তবে মহামারি শুরু হওয়ার পর থেকে প্রজনন স্বাস্থ্য সেবা সীমিত হয়ে পড়ায় মাতৃত্বকালীন জটিলতায় মৃত্যু কোভিডের চেয়ে অনেক বেশি হতে পারে। জাতিসংঘ এক রিপোর্টে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ কথা জানায়।

গিনি, মরিসাস এবং উগান্ডাসহ আফ্রিকার ২৮টি দেশের পরিসংখ্যানে দেখা যায় গড়ে নারীদের করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার পুরুষের চেয়ে তুলনামূলক কম। সার্বিকভাবে দেশগুলোতে নারীদের আক্রান্তের সংখ্যা ৪১ শতাংশ, যদিও এই হার নাইজারে ৩১ শতাংশ থেকে দক্ষিণ আফ্রিকায় ৫৭ শতাংশ।

ডব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতসিহিদো মোতেই অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘বেশীর ভাগ দেশে করোনায় মৃত্যুর হার পুরুষের চেয়ে নারীদের কম।’ তবে মহামারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যাবধান তৈরি করেছে, এতে নারীরা পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ করে তিনি বলেন, ২০২০ সালের জুলাই থেকে ফেব্রুয়ারির মধ্যে অপর এক পরিসংখ্যানে দেখা যায় ১০টি দেশে মাতৃ মৃত্যুর হার বেড়েছে। সবচেয়ে বেশী মাতৃ মৃত্যু বেড়েছে কোমোরোস, মালি, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকায়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা