ট্রাম্পের বিরুদ্ধে আরেক মামলা
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে আরেক মামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন এক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান।

একই অভিযোগে গত মাসে আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন বলে সিঙ্গাপুরভিত্তিক দি স্ট্রেইটস টাইমস জানিয়েছে।

মামলায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, তার আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এক রিপাবলিক্যান আইনজীবীকে আসামি করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেয়ার সংসদীয় প্রক্রিয়ার মধ্যেই সেখানে তাণ্ডব চালায় উগ্রবাদীরা। এতে এক পুলিশসহ নিহত হন অন্তত পাঁচজন।

এ ঘটনায় সারাবিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ইতিহাসে কালিমা লেপনের দায়ে অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি এখনও গত নভেম্বরের ওই নির্বাচনে হেরে যাওয়ার কথা স্বীকার করেন না।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওইদিন একটি মিছিলে বক্তব্য রাখছিলেন ট্রাম্প, তার ছেলে, আইনজীবী রুডি ও কংগ্রেসম্যান মো ব্রুকস। পরে সেই মিছিল থেকে ক্যাপিটলে হামলা চালানো হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা