আন্তর্জাতিক

‘মিয়ানমারে এক দিনে ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ বলছে- শুধু বুধবারে (৩ মার্চ) ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের হতবাক করা ফুটেজ সামনে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবারের হতাহতের ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার (৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে।

নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার জানান, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছের। তিনি বলেন, একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ এক নিরস্ত্র স্বেচ্ছাসেবী মেডিকেল কর্মীকে পেটাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে রাস্তার ওপর বিক্ষোভকারীকে গুলি করা হয়েছে আর সম্ভবত মেরে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘আমি কয়েক জন অস্ত্র বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি আর তারা আমাকে যাচাই করেছে, স্পষ্ট নয় কিন্তু মনে হচ্ছে যে পুলিশ ৯ এমএম সাবমেশিনগানের মতো অস্ত্র ব্যবহার করেছে আর তার সঙ্গে তাজা গুলিও।’

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা অবজ্ঞা করছে সেনা সরকার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা