আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সেই মসজিদে ফের হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে ২০১৯ সালে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, সেখানে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড পুলিশকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে হামলার হুমকি দেয়া হয়।সুত্র : রয়টার্স।

কোন ব্যাক্তি বা গোষ্ঠী এ হুমকি দিয়েছে কিনা , কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি নিউজিল্যান্ড পুলিশ। যে কোনও বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না,’ সবাইকে সতর্ক করে ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস বিবৃতিতে বলেছেন, ‘আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

আগামী ১৫ মার্চ সেই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক ২ বছর আগে মসজিদ দুটিতে হামলা চালায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা