আন্তর্জাতিক

ইয়েমেন যুদ্ধের জন্য আমেরিকাই দায়ী : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের জন্য অন্য কোনও দেশ নয়, বরং আমেরিকাকে এর দায়-দায়িত্ব নিতে হবে। ইয়েমেনে সৌদি আগ্রাসনের জন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেন।

খাতিবজাদে বলেন, ইয়েমেনের সংগ্রামী জনগণের প্রতিরোধের মুখে ৬ বছরের আগ্রাসনের ব্যর্থতা বুঝতে পেরে এখন তারা তাদের নিজেদের দোষ আড়াল করতে অন্যকে দোষারোপ করছে অথচ তাদের ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে ইয়েমেনের সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

ইয়েমেন যুদ্ধের কারণে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে আমেরিকা আর্থিকভাবে লাভবান হয়েছে বলেও মন্তব্য করেন খাতিবজাদে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের জনগণ কখনও আমেরিকা এবং তার মিত্রদের অপরাধ ভুলে যাবে না। খাতিবজাদে আরও বলেন, ‘মার্কিন নতুন প্রশাসন ইয়েমেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছে বলে দাবি করে আসছে কিন্তু সৌদি আগ্রাসন বন্ধে আমরা এ পর্যন্ত বাস্তব কোনও পদক্ষেপ নিজে দেখছি না। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা