আন্তর্জাতিক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়ামেনের হুতি বাহিনী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হুতি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক টুইটার পোস্টে এ দাবি করেছেন, তবে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ হুতিদের এ দাবি প্রসঙ্গে কিছু বলেনি বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক টুইটার পোস্টে জানিয়েছেন, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জেদ্দার একটি স্থাপনায় বৃহস্পতিবার ভোরে পাখাওয়ালা একটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয় এবং সেটি লক্ষ্যে আঘাত হেনেছে। বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

গতবছর নভেম্বরে একই স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। তখন তেল কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষেপণাস্ত্রটি একটি স্টোরেজ ট্যাংকে আঘাত হেনেছে আর এতে সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে সৌদি জোট বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িত লক্ষ্য করে পাঠানো একটি ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন জোট বাহিনী ধ্বংস করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা