আন্তর্জাতিক

উদ্বৃত্ত ভ্যাকসিন দরিদ্র দেশে দান করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজনের অতিরিক্ত করোনা ভ্যাকসিন দরিদ্র দেশে দান করার ঘোষণা দিয়েছে ব্রিটেন।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) জি৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভাষণে এমন প্রতিশ্রুতি ঘোষণার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, জি৭ সম্মেলনের ভাষণে জনসন ব্রিটেনের অতিরিক্ত করোনা ভ্যাকসিনের অধিকাংশই দরিদ্র দেশগুলোকে দান করে দেয়ার অঙ্গীকার ঘোষণা করবেন। সেই সঙ্গে তিনি ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় নতুন ভ্যাকসিন উদ্ভাবনে ধনী দেশগুলোকে ১০০ দিনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানাবেন।

যুক্তরাজ্য এরই মধ্যে একাধিক কোম্পানিতে ৪০ কোটির বেশি ডোজ করোনা ভ্যাকসিনের ক্রয়াদেশ দিয়ে রেখেছে। ফলে ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রয়োগ শেষে বিপুল পরিমান ভ্যাকসিন উদ্বৃত্ত থাকবে।

ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্বৃত্ত ভ্যাকসিনের কতোখানি এবং কীভাবে দরিদ্র দেশে বিতরণ করা হবে সে ব্যাপারে এ বছরের শেষ নাগাদ একটি রূপরেখা তৈরি করা হবে। আসছে শরতে (সেপ্টেম্বর-ডিসেম্বর) বুস্টার ডোজ নিতে হবে কিনা, সেই সঙ্গে সরবরাহ চেইনের অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্প্রতি ফিন্যানসিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ধনী দেশগুলোর উচিত তাদের হাতে আসা ভ্যাকসিনের ৪-৫ শতাংশ দরিদ্র দেশগুলোকে দিয়ে দেয়া।

ব্রিটেন সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্বৃত্ত ভ্যাকসিনের অর্ধেকের বেশি কোভ্যাক্স প্রকল্পে দেয়া হবে। সারা বিশ্বে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্স। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর জন্য এই উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।

গত বছরের ডিসেম্বরে এই উদ্যোগে ব্রিটেন ৫৪ কোটি ৮০ লাখ পাউন্ড এবং যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা