আন্তর্জাতিক

বেক্সিটে বিপাকে দেড় কোটি মৌমাছি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয় ইউনিয়ন(ইইউ)কে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া বা বেক্সিটের কারণে নতুন অনেক নিয়ম তৈরি হয়েছে। আর এই নিয়ম শুধু দেশটির নাগরিকদের মানতে হচ্ছে তা নয়, নিয়ম মানতে গিয়ে বিপাকে পড়েছে ইতালির দেড় কোটি মৌমাছি।

সম্প্রতি একজন ব্রিটিশ মৌমাছি পালক জানিয়েছেন, ইতালি থেকে যুক্তারাজ্যে দেড় কোটি শিশু মৌমাছি আমদানির পরিকল্পনা করেন তিনি। এর প্রক্রিয়াও শুরু করেছেন। কিন্তু ইতালির কর্তৃপক্ষ মৌমাছি যুক্তরাজ্যে নেওয়া আটকে দেয়।

প্র্যাট্রিক মার্ফেট নামের এই বিট্রিশ নাগরিক বি ইকুইপমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি মূলত ব্যবসার জন্য এই শিশু মৌমাছি আমদানি করতে চাইছেন। এছাড়া এই মৌমাছি পালনের ফলে ব্রিটিশ কৃষকদের ফসলের পরাগায়নেও উপকার হবে বলে তিনি মনে করছেন।

কিন্তু ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ায়, শিশু মৌমাছি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে রানি মৌমাছি আমদানির ক্ষেত্রে কোনও বাধা নেই। মার্ফেট শুরুতে এই নিষেধাজ্ঞা এড়াতে উত্তর আয়ারল্যান্ড দিয়ে মৌমাছিগুলো আনার চেষ্টা করেছিলেন। কিন্তু এমন করলে তার মৌমাছি জব্দ অথবা পুড়িয়ে ফেলা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

মার্ফেট বলেন, ‘আমি শখ করে মৌমাছি পালন করি। গত ২০ বছর ধরে এটি করছি। এটি প্রকৃতপক্ষে খুবই বোকার মতো চিন্তা যখন কোনও দেশ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং একই সঙ্গে রফতানির কথা ভাবছে।’

বেক্সিটের আগে মার্ফেট ইতালি থেকে শিশু মৌমাছি আমদানি করতেন। কারণ সেখানে আবহাওয়া তুলনামূলক উষ্ণ। এছাড়া মৌমাছি কেনার জন্য ইতোমধ্যে ২০ হাজার ইউরো ডিপোজিটও করেছেন তিনি। মৌমাছি আমদানি না করলে তাকে ১ লাখ ইউরো ক্ষতির মুখে পড়তে হবে।

তিনি বলেন, ‘মৌমাছির পরিমাণ কমছে ইউরোপের এমন তিনটি দেশের মধ্যে একটি যুক্তরাজ্য। মৌমাছি কমে যাওয়া মানে পরাগায়ন কমে যাওয়া, ফলে ফল ও ফসল কম হবে। পরবর্তী সময়ে এগুলো আমদানি করতে হবে।’

মৌমাছি আমদানির বিষয়টি ছাড় দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন প্র্যাট্রিক মার্ফেট।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা