আন্তর্জাতিক

ইইউতে ইংরেজি নতুন বছরে নিষিদ্ধ ব্রিটিশ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের ১ জানুয়ারি থেকে আর ইউরোপীয় ইউনিয়নের অংশ থাকছে না যুক্তরাজ্য। ফলে ইউরোপের মূলভূমিতে ব্রিটিশদের অবাধ যাতায়াতের সুবিধা আর থাকছে না। ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড। নতুন বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে ব্রিটিশ নাগরিকদের। সূত্র : স্কাই নিউজ।

কিন্তু সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার আগে নতুন চুক্তি না হলে তাদের ওপর বহাল হবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, করোনা নিষেধাজ্ঞা নির্ভর করবে ইইউ এবং সদস্য দেশগুলো কী সিদ্ধান্ত নেয়, তার ওপর। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই সেই চ্যালেঞ্জে পড়েছি এবং আমাদের নিজেদেরই বিভিন্ন জায়গায় বিধিনিষেধ আরোপ করতে হয়েছে।

সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে ব্রিটিশমন্ত্রী বলেন, করোনা ভাইরাস এখনো একটা জ্বলজ্যান্ত ইস্যু এবং আমাদের নিশ্চিত করতে হবে, আমরা তা নিয়ন্ত্রণে এনেছি। তিনি বলেন, আমার আশঙ্কা, ভ্রমণ নিষেধাজ্ঞা অনিবার্য হতে চলেছে।

তা হলে ব্রিটিশরা ইউরোপের মূল ভূমিতে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছে কি না প্রশ্ন করলে ডমিনিক রাব বলেন, এটা নির্ভর করছে সেইসব ইউরোপীয় দেশে ভাইরাসের প্রকোপের ওপর। গত কয়েক মাস ধরে একাধিকবার আলোচনার পরও ইইউ এবং যুক্তরাজ্য নতুন বাণিজ্য চুক্তি করতে না পারায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে।

গত বুধবার রাতেও টানা তিন ঘণ্টা বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন। তবে এদিনও আশাব্যঞ্জক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। ৩১ জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে গেলেও ট্রানজিশন পিরিয়ডের শর্ত অনুসারে তারা এখনও একই বাজার ও কাস্টমস ইউনিয়নের অংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা