আন্তর্জাতিক

বিড়ালের নামে সম্পত্তি উইল

আর্ন্তজাতিক ডেস্ক : সন্তান বা নিকট আত্মীয়রা উত্তরাধিকার হিসেবে সম্পত্তির ভাগ পেয়ে থাকেন। কিন্তু ফরাসি এক ব্যক্তি তার সম্পত্তির (অর্থের) ভাগ বিড়ালকেও দিয়েছেন। সম্প্রতি তিনি উইল করে কিছু বিড়ালকে তার অর্থের ভাগ দেন।

এই বিড়ালগুলো রাশিয়ার স্টেট হার্মিটেজ মিউজিয়ামের বেজমেন্টে বাস করে। সেন্ট পিটার্সবার্গের এ জাদুঘরের বেজমেন্টে প্রায় ৫০টি বিড়ালের বাস। বিড়ালগুলোর পরিচর্যা করেন জাদুঘরের কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা। বিড়ালের পরিচর্যার জন্য বিভিন্ন সময়ে অনুদান পেয়ে থাকে জাদুঘর কর্তৃপক্ষ। তবে বিড়ালগুলোর জন্য এই প্রথম কেউ জমি দান করলেন।

কিন্তু তিনি তার নাম প্রকাশ না করতে জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।এ বিসয়ে জাদুঘরের সাধারণ পরিচালক মিখাইল পিওট্রভস্কি বলেন, ফরাসি ওই নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি তার উইলে সম্পত্তির কিছু অংশ বিড়ালগুলোর নামে লিখে দিয়েছেন। এটা তিনি বিড়ালগুলোর প্রতি ভালোবাসা থেকেই করেছেন।

পরিচালক জানান, ‘এই সম্পত্তি টাকার অঙ্ক খুব বেশি না হলেও, উইলে সম্পত্তির ভাগ দেওয়া তো একটি অসাধারণ ব্যাপার। তিনি উইল লেখার পর তার আইনজীবী আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও এটি অনন্য উদাহরণ নয় কি?’

ফরাসি এ দাতার সম্পত্তির অর্থ দিয়ে বিড়ালগুলোর বসবাসের স্থানের উন্নয়নের জন্য জাদুঘরটির বেজমেন্টের সংস্কার করা হবে বলে জানান তিনি।সম্রাজ্ঞী এলিজাবেথের শাসনকাল থেকেই জায়গাটিতে বিড়ালদের বসবাস।

১৭৪১ – ১৭৬১ সাল পর্যন্ত রাশিয়ার শাসক ছিলেন সম্রাজ্ঞী এলিজাবেথ। অর্থাৎ আড়াইশো বছরেরও বেশি সময় ধরে জায়গাটি বিড়ালদের আবাসস্থল। জাদুঘরটির প্রতিষ্ঠাতা রাশিয়ার আরেক সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেট। তিনি বিড়ালগুলোকে জাদুঘরের আর্ট গ্যালারির অভিভাবকের মর্যাদা দিয়েছিলেন। সূত্র: সিএনএন

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা