আন্তর্জাতিক

করোনার চেয়ে ‘ক্ষুধার মহামারি’ আরও বেশি ভয়ংকর

আর্ন্তজাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বজুড়ে ‘ক্ষুধা মহামারি’ সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি বলছে, এটি কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ংকর হতে পারে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনলাইনে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলে সংস্থাটি।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেছেন, ‘অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।’

রোমে ডব্লিউএফপি সদর দফতর থেকে তার বক্তব্য সম্প্রচারকালে তিনি তার মুখের মাস্ক সরিয়ে ফেলে বলেন, ‘তাদের প্রয়োজনীয় চাহিদা পুরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারি দেখা দেবে, যা কোভিড-১৯-এর চেয়ে মারাত্মক হবে।’

জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই মানবিক সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করেছে, বহু মিলিয়ন লোকের খাদ্য সরবরাহ করেছে। ২০১৯ সালে সংস্থাটি ৯৭ মিলিয়ন লোকের জন্য খাদ্য সরবরাহ করেছে।

নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রেইস এন্ডাসন গত ৯ অক্টোবর পুরস্কার ঘোষণাকালে বলেন, ‘যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধের’ প্রচেষ্টার জন্য ডব্লিউএফপি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে নোবেল কমিটির কর্মকর্তা অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা এবং জাঁকজমকপূর্ণভাবে পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক আয়োজন বাতিল করে অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাসস

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা