আন্তর্জাতিক

ভারতের গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক : শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। টানা গুলির লড়াই চলছিল পাকিস্তান সেনার সঙ্গে। ভারতীয় মিডিয়ার দাবি, এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। তবে এ ঘটনায় পাকিস্তানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সেনা সূত্রে খবর পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে পাকিস্তানি সেনা ভারি গুলি বর্ষণ শুরু করে। এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া হয় বলে খবর। বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে জানা গেছে। প্রায় দু’ঘণ্টা ধরে টানা গুলির লড়াই চলে।

ভারতীয় মিডিয়া বলছে, ৫ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্ত সেনারা। সূত্র : সংবাদ প্রতিদিন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা