আন্তর্জাতিক

পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে তাড়া ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা ছাড়ার আগে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে তাড়া দিচ্ছে বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে ব্র্যান্ডন বার্নার্ড নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্নার্ড শেষ মুহুর্তে ক্ষমাপ্রার্থনা করলেও মার্কিন সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার অন্তর্বর্তী সময়ে মৃত্যুদণ্ড কার্যকর না করার ‘সৌজন্য’ চলে আসছে ১৩০ বছর ধরে। বার্নার্ডের মৃত্যু কার্যকরের মাধ্যমে সেই সৌজন্য লঙ্ঘন করলেন ট্রাম্প।

বার্নার্ডের পর আরও চারজন আসামি আছেন, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাড়া দিচ্ছে ট্রাম্প প্রশাসন। কারণ, জানুয়ারি মাসের ২০ তারিখেই ক্ষমতার পালাবদল হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই বাকি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এই আদেশ কার্যকর হলে গত ১০০ বছরের মধ্যে ট্রাম্পের আমলেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর হলে ট্রাম্পের আমলে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৩ তে। ট্রাম্পের আদেশে জুলাই মাস থেকে এরই মধ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

১৯৯৯ সালে একটি হত্যার দায়ে ৪০ বছর বয়সী ব্র্যান্ডন বার্নার্ডকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রায় ৭০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সর্বকনিষ্ঠ অপরাধী বার্নার্ড। অপরাধ সংঘটনের সময় তিনি কিশোর ছিলেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে বার্নার্ড যে দম্পতিকে হত্যা করে তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা