আন্তর্জাতিক

বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কামালা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা, যারা মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাদের সঙ্গে দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য তালিকায় ছিলেন বাইডেন ও কামালা।

তবে সবকিছু পেছনে ফেলে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কামালাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট।

টাইম ম্যাগাজিন তাদের বর্ষশেষ সংখ্যায় বছরের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, সংগঠন, মতবাদ বা ঘটনাকে ঘিরে প্রতিবেদন কিংবা জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু করে মার্কিন সাময়িকীটি। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস লিন্ডবার্গ সর্বপ্রথম এ স্বীকৃতি লাভ করেন। তিনি ছিলেন একজন বিমান চালক, প্রকৌশলী ও পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যক্তি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা