আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ভাসানচর থেকে অবাধে কক্সবাজারে যাওয়া-আসার সুযোগ করে দিয়ে শরণার্থীদের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সেখানে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক সেবা নিশ্চিত করাও প্রয়োজন।

ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটি সমীক্ষা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে রাখাইনে ফেরার জন্য সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিরোধিতার মধ্যেও ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬শর বেশি রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা