আন্তর্জাতিক

ভারতের রেল যোগাযোগ অচলের হুমকি আন্দোলনরত কৃষকদের

আন্তর্জাতিক ডেস্ক : এবার বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে সারাদেশের রেলপথ অবরোধ করার হুমকি দিয়েছে ভারতের আন্দোলনরত কৃষকরা। কৃষকদের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি দিনদিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। একে একে সব সড়ক অবরুদ্ধ করে রাজধানী দিল্লি অচল করে দেয়ার লক্ষ্যে এগোচ্ছে কৃষকরা। শীত উপেক্ষা করে দিনে দিনে বিক্ষোভের সুর আরও চড়ছে।

সিংঘু সীমানায় আন্দোলনরত কৃষক নেতা বুটা সিং বৃহস্পতিবার হুমকির সুরে বলেন, “আমাদের দাবি আদায় না হলে, এবার রেল লাইনও অবরোধ করা হবে। খুব শিগগিরই ‘রেল রোকো’র দিন ঘোষণা করা হবে।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর শনিবার দিল্লি-আগ্রা ও দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করা হবে। এর পরেও দাবি না পূরণ হলে ১৪ ডিসেম্বর বিজেপি নেতা ও মন্ত্রীদের বাড়ি, দপ্তর ঘেরাও করবে কৃষকরা।

এদিকে কৃষক সংগঠনগুলোর আন্দোলনের সুর চড়ানোর মধ্যেই এদিন ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। টুইটে তিনি বলেন, “নতুন কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের সঙ্গে খোলা মনে আলোচনায় কেন্দ্র রাজি। কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের মনে কোনো ধন্দ থাকলে, আমরা তা স্পষ্ট করবো।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা