আন্তর্জাতিক

চীন-সুইজারল্যান্ডের গোপন চুক্তি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ড পাঁচ বছর আগে এক গোপন অভিবাসন চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তাদের নিজ দেশে ও সমগ্র ইউরোপে মুক্তভাবে চলাচলের অনুমতি দিয়েছিল। চলতি সপ্তাহে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে দেশ দুটি আবারও এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠান সেফগার্ড ডিফেন্ডার্স। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তারা সুইজারল্যান্ডে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন এবং সুইজারল্যান্ড বা ইউরোপের অন্য কোনো দেশে অবৈধভাবে থাকা চীনা নাগরিকদের চীনে ফেরত নিয়ে যেতে পারবেন।

হং কং, ম্যাকাওসহ আরও ৫২টি দেশের সঙ্গে সুইজারল্যান্ডের একই ধরণের চুক্তি রয়েছে। তবে সেফগার্ড ডিফেন্ডার্সের আশঙ্কা, চীনের সঙ্গে চুক্তির ব্যাপারটি ভিন্ন। কারণ, এর ফলে চীনের অভিবাসন কর্মকর্তাদের বদলে জননিরাপত্তা মন্ত্রণালয়কে বেশি ক্ষমতা প্রদান করা হচ্ছে। সেফগার্ড জানায়, এসব কর্মকর্তা অবৈধ অভিবাসনের পাশাপাশি অনিয়মিত অভিবাসনও তদন্ত করতে পারেন।

সেফগার্ড ডিফেন্ডার্সের জ্যেষ্ঠ পরামর্শক মাইকেল ক্যাসটার বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির পরেই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান প্রতিষ্ঠান জননিরাপত্তা মন্ত্রণালয়। আর কমিউনিস্ট পার্টি এই মন্ত্রণালয়ের মাধ্যমেই তাদের ক্ষমতার প্রয়োগ করে থাকে।’

ক্যাসটার আরও বলেন, ‘আসল প্রশ্ন হচ্ছে নিয়মিত ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লংঘন করছে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সুইজারল্যান্ড এ ধরণের একটি চুক্তি কেন করলো। বিশেষ করে চুক্তিতে যখন নজরদারি, গ্রেফতার এবং প্রত্যাবাসনের মতো ব্যাপারগুলো রয়েছে।

সুইস পত্রিকা জেজে আম সনট্যাগ এ বছরের আগস্টে এক প্রতিবেদনে জানায়, চীন ও সুইজারল্যান্ডের চুক্তিটি ২০১৫ সালে স্বাক্ষরিত হলেও তা জনগণের কাছে প্রকাশ করা হয়নি। এমনকি সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও এ বিষয়ে জানতো না।

চুক্তির কোনো নথি অনলাইনেও পাওয়া যায় না। সুইজারল্যান্ডের অভিবাসন বিষয়ক সচিবালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি লিঙ্ক থাকলেও লিঙ্কে গিয়ে কোনো নথি পাওয়া যায়নি বলে জানায় আল জাজিরা।

এ প্রসঙ্গে উক্ত সচিবালয়ের মুখপাত্র লুকাস রিডার আল জাজিরাকে বলেন, ‘অনুরোধের ভিত্তিতে আমরা পূর্ণ নথি পাঠাই।’ রিডার আরও বলেন, ‘ঝুঁকিতে আছেন অথবা নির্যাতনের শিকার হতে পারেন এমন কারোর তথ্য চীনা কর্তৃপক্ষকে দেওয়া হয় না।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা