ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ
আন্তর্জাতিক

ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাটেলগ্রাউন্ড খ্যাত চার রাজ্যের ভোটের ফলাফল পাল্টানোর অভিযোগ করে যে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা একটি মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। জো বাইডেন এই চার রাজ্যেই জিতেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) টেক্সাসের ওই মামলার ‘কোনো আইনি ভিত্তি নেই’ জানিয়ে একটি সংক্ষিপ্ত আদেশে আবেদনটি খারিজ করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালত বলেছেন, ‘টেক্সাসের অন্য রাজ্যে নির্বাচন পরিচালনা সম্পর্কে কোনো সুর্দিষ্ট জ্ঞান নেই।’

সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের জন্য বড় ধরণের দুঃসংবাদ বলা যায়। কারণ গত ৩ নভেম্বর তিনি কোন প্রমাণ ছাড়াই ভোট কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে ভোটের ফলাফল নিষ্পত্তি হবে বলে জানিয়েছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে পেনসিলভেনিয়ায় বাইডেনের জয়ের বিরুদ্ধে করা একটি পৃথক মামলা খারিজ করে রায় দেন সুপ্রিম কোর্ট।

যদিও ট্রাম্প বারবার বলে আসছেন, ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে দেওয়া হচ্ছে না। আর ট্রাম্পের সমর্থনে তার নির্বাচনী শিবির কয়েক ডজন মামলা করে। যার একটিতেও ভোট কারচুপির অভিযোগ প্রমাণ করতে পারেননি।

গত ৩ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা