আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এ পর্যন্ত কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। বন্ধ রয়েছে গ্যাস, পানিসহ চিকিৎসা সেবা কার্যক্রম।

তুষারঝড়ে টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, কেন্টাকি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ষষ্ঠ দিনের মতো অন্তত ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

রাজ্যগুলোতে পানির মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। নিরাপদ খাবার পানি পাচ্ছে না কয়েক লাখ মানুষ। নিউ অরলিন্স, লুইজিয়ানায় ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে হাসপাতালে পানি সরবরাহ করা হচ্ছে। বরফ গলিয়ে পাওয়া পানি টয়লেট পরিস্কারের কাজে ব্যবহার করা হচ্ছে। এদিকে, বরফ জমে ঘরের ভেতর থাকা পানির পাইপ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

টেক্সাসে হাসপাতালগুলো সচল রাখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেনারেটর, কম্বল ও খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে খাদ্য সহায়তা দিচ্ছে স্থানীয় রেস্টুরেন্ট অ্যাসোসিয়েসন।

জরুরি সেবা কেন্দ্রে রোগীদের ভিড় বাড়লেও, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে বন্ধ রয়েছে চিকিৎসা কার্যক্রম। পশ্চিম টেক্সাসের একটি হাসপাতালে পানির অভাবে চিকিৎসা দিতে না পারায় একজনের মৃত্যু হয়েছে ।

রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসোলিন, বোতলজাত পানীয়সহ নিত্য পণ্যের দাম তিন গুণ বেড়েছে। নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি রাজ্যে করোনার ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। নিউইয়র্ক ও নিউজার্সিতে বেশ কয়েকটি টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভারী তুষারপাতের কারণে ওয়াশিংটন ডিসিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা