আন্তর্জাতিক

ইয়েমেনে গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েল ও আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়েছে এবং তারপর আগের গোপন সহযোগিতা এখন প্রকাশ্য রূপ দিয়েছে।

দুইপক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর সর্বপ্রথম ইসরায়েলের যে সরকারি কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি হচ্ছেন গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। তার ওই সফরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।

ইয়োসি কোহেনের সফরের অল্প সময়ের মধ্যেই এ তথ্য পরিষ্কার হয়ে যায় যে আবুধাবি এবং তেল আবিব ইয়েমেনের কৌশলগত সকোত্রা দ্বীপে গোয়েন্দা প্রকল্প গড়ে তোলার কাজে লিপ্ত রয়েছে।
জে ফোরাম নামের একটি ইহুদি প্রভাবিত সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাবুল মান্দেব প্রণালীসহ এডেন উপসাগরে নজরদারি চালানোর লক্ষ্য নিয়ে এই গোয়েন্দা প্রকল্প গড়ে তোলা হচ্ছে। বাবুল মান্দেব ও এডেন উপসাগর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা