আন্তর্জাতিক

টেক্সাসের বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক : সাত দিন পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিদ্যুতের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে রাজ্যের গর্ভনর গ্রেগ অ্যাবট। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তিন লাখ ২৫ হাজার বাড়িঘর।

তীব্র তুষারপাতের কারণে দেশটির বিদ্যুৎগ্রিডে চরম বিপর্যয় দেখা দেয়। এছাড়াও এক কোটি ৩০ লাখ মানুষ পানি সংকটে রয়েছে।

এদিকে টেক্সাসের ৭০ লাখ বাসিন্দাকে সরবরাহ করা পানি পানের আগে গরম করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শীতকালীন ঝড়ে পানি শোধনাগারগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে এই পরামর্শ দেয়া হয়েছে।

বেশ কিছু এলাকায় গির্জা বা বড় দোকান খুলে দেয়া হয়েছে সাধারণ মানুষকে আশ্রয় দেয়ার জন্য। ব্যবস্থা করা হয়েছে, কম্বল, হিটারের। এসবের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ের কারনে অন্তত ২৪ জন মারা গেছে। চলতি শীত মৌসুমে টেক্সাসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শীতল তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।

শুধু টেক্সাসই নয়। তুষার-ঝড়ের প্রভাব পড়েছে নিউ ইয়র্কসহ আরও কিছু এলাকায়। প্রতিকূল আবহাওয়ায় মিশিগান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা