আন্তর্জাতিক

‘টিকা বৈষম্যে গোটা পৃথিবী ঝুঁকিতে’

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক প্রচেষ্টায় বৈষম্যের কারণে গোটা পৃথিবী ঝুঁকির মধ্যে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। একইসঙ্গে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটি কোভিড ১৯ এর টিকাদানে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা চালানোরও আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ব্রিটেনের আহ্বানে টিকাদান বিষয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দিয়েছেন। এ বৈঠকে বলা হয়, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে ২৪ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে। এই মহামারির বিরুদ্ধে বিশ্বের একসাথে কাজ করার 'নৈতিক দায়িত্ব' রয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মাত্র ১০টি দেশ এখন পর্যন্ত প্রাপ্ত ভ্যাকসিনের ৭৫ শতাংশ ডোজ নিয়েছে এবং ১৩০টি দেশ মোটেই ভ্যাকসিন ডোজ পায়নি।

তিনি বলেন, যাদের প্রয়োজনীয় শক্তি, বৈজ্ঞানিক দক্ষতা এবং উৎপাদন ও আর্থিক সক্ষমতা রয়েছে তাদের সকলের একত্রিতভাবে বৈশ্বিক টিকাদান পরিকল্পনায় জরুরিভাবে অংশ নেয়া প্রয়োজন।

তিনি বলেন, বৃহৎ অর্থনীতির ২০টি দেশের গ্রুপ বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নে ভালো অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের কার্যক্রমে পূর্ণ সমর্থন জানিয়েছে।

গুতেরেস বলেন, যদি ভাইরাস দাবানলের মতো গ্লোবাল সাউথে (লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অথবা তৃতীয় বিশ্ব) ছড়িয়ে পড়তে দেয়া হয় তবে তা বারবার পরিবর্তিত হবে। এই নতুন ধরন আরো বেশি সংক্রামক, প্রাণঘাতী হয়ে উঠতে পারে এবং এতে চলমান টিকাদান ও চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা হুমকির মুখে পড়তে পারে।

তিনি বলেন, এতে এই মহামারি উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত হতে পারে এবং এটি গ্লোবাল নর্থে প্লেগের মতো মহামারি আকারে ফিরে আসতে সক্ষম হতে পারে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা