আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বোমা হামলা, মন্ত্রীসহ আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেলওয়ে স্টেশনে বোমা হামলায় রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেনসহ ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

বুধবার মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কর্মী সমর্থক পরিবেষ্টিত অবস্থায় রেল স্টেশনে পৌঁছালে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ করে বোমা হামলা চলে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মন্ত্রীর ওপর বোমা হামলা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তদন্ত চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

জাকির হোসেনের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য এবং জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর ওপর পূর্বপরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে।

তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ঝামেলার কারণেই এই হামলা চলেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা