আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এসময় তারা এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। খবর-সিএনএন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিম আফ্রিকার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে। এসময় তারা স্কুলটির আবাসিক হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মকর্তাকে অপহরণ করে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়।

সিএনএন নাইজার সেখানকার পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে কাগারার এক বাসিন্দা জানিয়েছেন, বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আবুবকর মোহাম্মদ নামের সেই বাসিন্দা জানান, ভোরের দিকে স্কুলের স্টাফ কোয়ার্টারে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। তারা কর্মকর্তাদের সন্তানদের বাধ্য করে হোস্টেলে নিয়ে যেতে। সেখান থেকে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকেও অপহরণ করে তারা। এসময় শিক্ষার্থী নিহত হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা