আন্তর্জাতিক

ইইউর সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চীন। ইইউ'র পরিসংখ্যান অফিসের তথ্যে এমন চিত্র উঠে আসে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গেল বছর ইইউ এবং চীনের মধ্যে ৭০৯ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এবং ইইউ'র মধ্যে আমদানি ও রপ্তানি হয়েছে ৬৭১ বিলিয়ন ডলারের। একমাত্র চীনই ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতিতে উন্নতির দিকে ছিল। অর্থনীতিতে ধস না নামার মূল কারণ হলো এই সংকটকালে চীন মূলত চিকিৎসা সারঞ্জাম ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ইউরোপে।

ইইউ'র পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে '২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রধান অংশীদার ছিল চীন। ৫ দশমিক ৬ শতাংশের বেশি আমদানি এবং ২ দশমিক ২ শতাংশের বেশি রপ্তানি বৃদ্ধির কারণেই এই ফলাফল দাঁড়ায়।'

গেল জানুয়ারিতে চীনা সরকারে পক্ষ থেকে প্রকাশিত তথ্যের সাথে ইইউ'র এই তথ্যের মিল রয়েছে। চীনের তথ্যমতে, ২০২০ সালে ইইউ'র সাথে চীনের বাণিজ্য ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৯৬ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সোমবার প্রকাশিত ইইউ'র পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, চীনের সাথে ইইউর বাণিজ্য ঘাটতিও ১৯৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা