আন্তর্জাতিক

ভারতে ভাইরাল পাকিস্তানি তরুণীর পার্টির ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তরুণী দানানির মোবিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। তার সেই ভিডিও যতটা না নিজ দেশে ছড়িয়েছে তারচেয়ে বেশি প্রসার হয়েছে ভারতে।

দানানির ভিডিও থেকে অগুনিত 'মিম' তৈরি হচ্ছে। ভিডিওতে তার বলা 'পাওরি হোরাই হ্যায়' বা 'আমাদের পার্টি চলছে' কথাটি নিয়ে বেশি আলোচনা চলছে। ভারতের বড় বড় ব্র্যান্ডগুলো সেই কথাটাকে লুফে নিয়ে বিজ্ঞাপনেও ব্যবহার করছে। তাকে স্যালুটও জানাচ্ছেন বলিউড তারকারাও।

আসলে ১৯ বছর বয়সী দানানির গত ৬ই ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তার বন্ধুদের সাথে গাড়িতে চেপে বেড়াতে যাওয়ার পাঁচ সেকেন্ডের একটা ছোট ভিডিও।

রাস্তায় কয়েক মুহূর্তের জন্য থামে দানানিরের বন্ধুরা। এসময় তাকে তাদের গাড়ি আর বন্ধুদের দেখিয়ে বলতে শোনা যায়, 'ইয়ে হামারি কার হ্যায়, অওর ইয়ে হাম হ্যায়, অওর ইয়ে হামারি পাওরি হোরাই হ্যায়!' তার কথার বাংলা করলে এমন অর্থ দাঁড়ায়- 'এইটা আমাদের গাড়ি, আর এই হল আমরা বন্ধুরা, আর এই আমাদের পার্টি চলছে'।

দানানির 'পার্টি' শব্দটাকে যেভাবে তার অননুকরণীয় উচ্চারণ আর ভঙ্গিমায় 'পাওরি'-র মতো করে উচ্চারণ করেছেন, সেটাই ভিডিওটাকে নিমেষে ভাইরাল করে তুলেছে। হ্যাশট্যাগ 'পাওরি হোরাই হ্যায়' এখন শুধু পাকিস্তানে নয়, ভারতেও সবচেয়ে 'ট্রেন্ডিং' টপিকগুলোর শীর্ষে রয়েছে।

ইনস্টাগ্রামে দানানির ভিডিও সাড়া ফেলার প্রায় সঙ্গে সঙ্গেই বলিউডের সঙ্গীতকার যশরাজ মুখাটে সেটিকে ব্যবহার করে একটি 'ম্যাশ-আপ' ভিডিও পোস্ট করেন। সেটিও রাতারাতি পৌঁছে যায় লক্ষ লক্ষ ভিউয়ারের কাছে।

বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী এর পরই টুইট করেন, 'দেশভাগের সত্তর বছর পর একটা বাচ্চা মেয়ে মিম দিয়ে ভারত আর পাকিস্তানকে এক সূত্রে গেঁথে ফেলল। গ্রেট জব দানানির আর যশরাজ!'

অভিনেতা রনবীর হুডাও তার নতুন ফিল্মের ট্রেলার লঞ্চ করতে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে দানানির কথা টুইট করেছেন।

এ বিষয়ে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে দানানির বলেছেন, 'আমরা বেড়াতে বেরিয়ে মজা করছিলাম, গান শুনছিলাম। হঠাৎ কী মনে হল, আমার ফোনটা বের করে ভিডিওটা বানালাম আর পোস্ট করলাম। বাকিটা তো ইতিহাস।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা